SYMBOL OF HONOUR AND PRIDE
General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc
Chief of Army Staff
General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc assumed the duties of Chief of Army Staff of Bangladesh Army on 23 June 2024.
Read MoreNews & Updates
CURRENT CIRCULARS
98TH BMA LONG COURSE
Currently Open Courses
| Course Name/Category |
|
|---|---|
98th BMA Long CourseStarts: 29 July 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
98th BMA Long Course |
৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
আবেদনের সময়কাল: ২৯ জুলাই ২০২৬ হতে ১৭ অক্টোবর ২০২৬
আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ২০০০/-(দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)
এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কমিশন্ড অফিসারের নিয়োগ আবেদন গ্রহণ করা হয়। সৈনিক বা অন্যান্য পদের আবেদনের জন্য http://sainik.teletalk.com.bd/ লিঙ্কে ক্লিক করুন।
বিশেষ নির্দেশনা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর ধরন
বিশেষ ভাবে লক্ষ্যনীয়, আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরণ অংশটি পড়ে আপনার প্রার্থীতার ধরণ নির্ধারণ করুন।| ক্যাটাগরী | প্রার্থীর বিবরণ |
|---|---|
| সাধারণ (General) | ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
| ক্যাডেট কলেজ (Cadet College) | শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে। ক্যাডেট কলেজ-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে। |
| এমসিএসকে (MCSK) প্রার্থী | শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে। এমসিএসকে-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে। |
| বিএনসিসি প্রার্থী (BNCC) | বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে। বিএনসিসি-এর ক্যাডেটদের স্ব স্ব রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। |
| সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী (Serving Sainik) | বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে (সেনা/নৌ/বিমান বাহিনী) কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার, বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে। |
বয়স:
০১ জুলাই ২০২৭ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জুলাই ২০২৭ তারিখে ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২৬ সালের এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ অথবা 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড থাকতে হবে।
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
| শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
|---|---|---|
| উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) |
| ওজন* | ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) | ৪৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড) |
| বুক | স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি | স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি |
| *উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। | ||
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।
জাতীয় পরিচয়পত্র: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ'তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো।
প্রার্থীর জন্য অযোগ্যতা:
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যেকোন সরকারি চাকরি/প্রশিক্ষণ হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। আইএসএসবি (ISSB) পরীক্ষায় ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট অথবা ০২ (দুই) বার প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
৩। যেকোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৪। সেনা/নৌ/বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
৫। প্রতিটি চোখের ক্ষীনদৃষ্টি ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।
৬। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
৭। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যাতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
৮। ভর্তি প্রক্রিয়ার যে কোন পর্যায়ে ভূল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচন পদ্ধতি:
১। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর ২০২৬ হতে ১২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারগ হলে, পরীক্ষার দিনের পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগ পূর্বক পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য যে, পরীক্ষা কেন্দ্র পরিবর্তনযোগ্য নয়।
২। লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) তারিখ সকাল ০৯০০ ঘটিকায় বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর ২০২৬ মাসের ২য় সপ্তাহে ওয়েবসাইটে (https://join.army.mil.bd/) প্রকাশ করা হবে।
৩। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা: লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি'র ওয়েবসাইট (www.issb-bd.org) এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে।
৪। চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫। চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এছাড়াও, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে।
28TH DSSC (SPECIAL PURPOSE) - AMC
Currently Open Courses
| Course Name/Category |
|
|---|---|
28th DSSC (Special Purpose) - AMC - Critical Care Med Spl - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Critical Care Med Spl - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Endocrinologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Endocrinologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Pulmonologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Pulmonologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Gastroenterologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Gastroenterologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Cardiologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Cardiologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Neuro Medicine - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Neuro Medicine - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Internal Medicine - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Internal Medicine - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Nephrologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Nephrologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Rheumatologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Rheumatologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Radiologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Radiologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Neonatologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Neonatologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Paediatric Endocrinologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Paediatric Endocrinologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Paediatric Neurologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Paediatric Neurologist - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Cardiac Surgeon - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Cardiac Surgeon - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Colorectal Surgeon (Female only) - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Colorectal Surgeon (Female only) - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Burn and Plastic Surgeon - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Burn and Plastic Surgeon - October 2026 |
28th DSSC (Special Purpose) - AMC - Anaesthesiologist - October 2026Starts: 04 September 2026 12:00:00 AMEnds: 17 October 2026 11:59:59 PM |
28th DSSC (Special Purpose) - AMC - Anaesthesiologist - October 2026 |
২৮তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) - এএমসি
আবেদনের সময়কাল: ০৪ সেপ্টেম্বর ২০২৬ হতে ১৭ অক্টোবর ২০২৬
আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ২০০০/-(দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)
বিশেষ নির্দেশনা:
১. একই আবেদনকারীর একাধিক আবেদন গ্রহণযোগ্য নয়। যে সকল আবেদনকারী ইতোমধ্যেই একবার ফি জমাদানপূর্বক আবেদন সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্র পুনরায় ফি জমাদান করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বয়স:
০১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা:
| যোগ্যতা | নিম্নবর্ণিত ক্যাটাগরিসমূহে বিশেষজ্ঞ চিকিৎসকগন আবেদন করতে পারবেন: | |
|---|---|---|
| এফসিপিএস / এফআরসিএস / এমএস / এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক স্বীকৃত | Critical Care Medicine Specialist | Endocrinologist |
| Pulmonologist | Gastroenterologist | |
| Cardiologist | Neuro Medicine | |
| Internal Medicine | Nephrologist | |
| Rheumatologist | Radiologist | |
| Neonatologist | Paediatric Endocrinologist | |
| Paediatric Neurologist | Cardiac Surgeon | |
| Colorectal Surgeon (Female only) | Burn and Plastic Surgeon | |
| Anaesthesiologist | ||
শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
| শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
|---|---|---|
| উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি) |
| ওজন* | ৫৯ কিলোগ্রাম (১৩০ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
| বুক | স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) | স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার) |
| *উচ্চতা ও বয়স অনুসারে নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন শিথিলযোগ্য।। | ||
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।
প্রার্থীর জন্য অযোগ্যতা:
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৩। প্রতিটি চোখের ক্ষীনদৃষ্টি ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।
৪। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যাতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
৫। ভর্তি প্রক্রিয়ার যে কোন পর্যায়ে ভূল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে।
নির্বাচন পদ্ধতি:
১। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা:আগামী ২৫-২৯ অক্টোবর ২০২৬ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি (NID) সাথে বহন করবেন। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীট এর মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস, ইন্টার্ণশীপ এবং এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান ও বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
২। পরীক্ষার ফলাফল: https://join.army.mil.bd/ ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
৩। মনস্তাত্ত্বিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: পরবর্তীতে জানানো হবে।
৪। চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
ABOUT BANGLADESH ARMY
General
Bangladesh Army emerged during the Liberation War of Bangladesh in 1971. The mission of Bangladesh Army is to defend the sovereignty and territorial integrity of Bangladesh. In addition to its primary mission, the Bangladesh Army is also assisting the civilian government during times of national emergency.
Role of Bangladesh Army
Bangladesh Army intends to build a well trained and well-equipped deterrent land force to meet the traditional and non-traditional threats and challenges of 21st century. However, the roles of Bangladesh Army are:
To defend sovereignty and territorial integrity.
To plan and develop the mobilization of civil resources in support of land operations.