NEWS & UPDATES
31/01/2025
@circular
৬১তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) এবং ৩৮তম বিএমএ স্পেশাল (জেএজি) এর আবেদন গ্রহণ শুরু
আবেদনের সময়কাল: ৩১ জানুয়ারি ২০২৫ হতে ০১ মার্চ ২০২৫
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো।আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ১০০০/-(এক হাজার) টাকা (অফেরতযোগ্য)
বয়স:
০১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিন্মবর্ণিত কোরসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেনঃ
ক। সিগন্যালস্ কোর - (পুরুষ):
১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
- ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০।
- খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টি তে 'এ' গ্রেড, ৩টি তে 'বি' গ্রেড ও ১টি তে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড।
খ। ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর - (পুরুষ):
১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
- ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.৫০।
- খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টি তে 'এ' গ্রেড, ৩টি তে 'বি' গ্রেড ও ১টি তে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড।
গ। আর্মি এডুকেশন কোর (এইসি) - (পুরুষ/মহিলা):
১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
- ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
- খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৪টি তে 'বি' গ্রেড, ১টি তে 'সি' গ্রেড ও ১টি তে 'ডি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে 'সি' গ্রেড ও ১টি তে 'ডি' গ্রেড।
৩। স্ব স্ব বিষয় সমূহের উপর স্নাতোকোত্তর ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
৪। ইংরেজি/আন্তর্জাতিক সম্পর্ক/মনোবিজ্ঞান বিষয়সমূহে পুরুষ/মহিলা প্রার্থীগণ এবং গণিত/পদার্থ/বাংলা/বিবিএ/অর্থনীতি বিষয়সমূহে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ঘ। রিমাউন্ট ভেটেরিনারী এন্ড ফার্ম (আরভিএন্ডএফসি) কোর - (পুরুষ):
১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
- ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
- খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ৪টি তে 'বি' গ্রেড, ১টি তে 'সি' গ্রেড ও ১টি তে 'ডি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে 'সি' গ্রেড ও ১টি তে 'ডি' গ্রেড।
৩। ইন্টার্ণশীপ সম্পন্নকারী
ঙ। জাজ এ্যাডভোকেট জেনারেল (জেএজি) কোর - (পুরুষ):
১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
- ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০।
- খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৪টি তে 'বি' গ্রেড, ১টি তে 'সি' গ্রেড ও ১টি তে 'ডি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যুনতম ১টি তে 'সি' গ্রেড ও ১টি তে 'ডি' গ্রেড।
৩। এলএলএম/এমএএলএলএম ডিগ্রীতে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে (৪.০০ এর মধ্যে)।
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জানুয়ারি ২০২৬ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জানুয়ারি ২০২৬ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
শারীরিক মান (ন্যূনতম)
| শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
|---|---|---|
| উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) |
| ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৯ কিলোগ্রাম (১০৯ পাউন্ড) |
| বুক | স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) | স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার) |
| *উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। | ||
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
প্রার্থীর জন্য অযোগ্যতা:
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
২। আইএসএসবি (ISSB) কর্তৃক ০২ (এক) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (এক) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৩। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৪। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
৫। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত।
৬। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যাতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন।
নির্বাচন পদ্ধতি:
১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয় ও সাধারণ জ্ঞানসহ ১০০ নম্বর) আগামী ০৮ মার্চ ২০২৫ (শনিবার) তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল মার্চ ২০২৫ মাসের ৪র্থ সপ্তাহে (এইসি/জেএজি) এবং এপ্রিল ২০২৫ মাসের ৩য় সপ্তাহে (সিগন্যালস/ইএমই/আরভিএন্ডএফসি) ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ০৭ এপ্রিল ২০২৫ হতে ১০ এপ্রিল ২০২৫ (এইসি/জেএজি) এবং ২৭ এপ্রিল ২০২৫ হতে ৩০ এপ্রিল ২০২৫ (সিগন্যালস/ইএমই/আরভিএন্ডএফসি) পর্যন্ত এএফএমআই, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি এবং কল-আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
৪। চুড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।