NEWS & UPDATES
10/01/2025
@circular
৮৫তম বিএমএ স্পেশাল কোর্স (এএমসি) ও ৭০তম বিএমএ স্পেশাল কোর্স (এডিসি) কোর্সের অনলাইন-এ আবেদন গ্রহণ শুরু
৮৫তম বিএমএ স্পেশাল কোর্স (এএমসি) ও ৭০তম বিএমএ স্পেশাল কোর্স (এডিসি)
আবেদনের সময়কাল: ১০ জানুয়ারি ২০২৫ হতে ০৮ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ২০০০/-(দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)
বিশেষ নির্দেশনা:
১. একই আবেদনকারীর একাধিক আবেদন গ্রহণযোগ্য নয়। যে সকল আবেদনকারী ইতোমধ্যেই একবার ফি জমাদানপূর্বক আবেদন সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্র পুনরায় ফি জমাদান করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আবেদনকারীর ধরন
বিশেষ ভাবে লক্ষ্যনীয়, আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরণ অংশটি পড়ে আপনার প্রার্থীতার ধরণ নির্ধারণ করুন।| ক্যাটাগরী | প্রার্থীর বিবরণ |
|---|---|
| সাধারণ (General) | আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা ব্যতিত সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
| এএফএমসি (AFMC) | শুধুমাত্র আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ এএফএমসি (AFMC) প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। |
বয়স:
০১ জুলাই ২০২৫ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) - (পুরুষ/মহিলা):
১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:
- ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।
- খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।
১। বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:
- ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।
- খ) ইংরেজী মাধ্যম: 'ও' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।
শারীরিক মান (ন্যূনতম)
| শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
|---|---|---|
| উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫২ মিটার (৫ ফুট ০ ইঞ্চি) |
| ওজন* | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) | ৪৮ কিলোগ্রাম (১০৫ পাউন্ড) |
| বুক | স্বাভাবিক- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার), প্রসারণ- ৩২ ইঞ্চি (০.৮১ মিটার) | স্বাভাবিক- ২৮ ইঞ্চি (০.৭১ মিটার), প্রসারণ- ৩০ ইঞ্চি (০.৭৬ মিটার) |
| *উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। | ||
বৈবাহিক অবস্থা:
ক। পুরুষ: অবিবাহিত। তবে, ০১ জুলাই ২০২৫ তারিখে যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। তবে প্রশিক্ষণের জন্য যোগদানের পূর্বে বা পরবর্তীতে যে কোন সময়ে ০১ জুলাই ২০২৫ তারিখে ২৬ বছর হয়নি এমন প্রশিক্ষণার্থী বা অফিসার বিবাহিত ছিল প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।
খ। মহিলা: অবিবাহিতা/বিবাহিতা
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
প্রার্থীর জন্য অযোগ্যতা:
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে অপসারিত/বরখাস্ত।
২। আইএসএসবি কর্তৃক ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদন করা যাবে)। তবে ০৫ (পাঁচ) বছর পূর্বে ০২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন।
৩। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃস্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে।
৪। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
৫। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) এর অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
৬। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
নির্বাচন পদ্ধতি:
১। লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা (পেশাগত বিষয়ে ১০০ নম্বর) আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০৯০০ ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতঃ প্রার্থীরা কল-আপ লেটার প্রিন্ট করে নিবেন এবং পরীক্ষার সময় কল-আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল মার্চ ২০২৫ মাসের ২য় সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএস/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।
২। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ১৬ মার্চ ২০২৫ হতে ২৪ মার্চ ২০২৫ তারিখ পযন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষা সার্টিফিকেট ও মার্কসীটের মূলকপি (এসএসসি/ও লেভেল, এইচএসসি/এ লেভেল, এমবিবিএস/বিডিএস, ইন্টার্ণশীপ, বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন কার্ড, এফসিপিএস পার্ট-১ যদি থাকে এবং কল-আপ লেটার) প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
৩। আইএসএসবি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।
৪। চুড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা প্রদান: উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে শুন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
৫। আইএসএসবি গ্রীণ কার্ডের মেয়াদ ০১ বছর (৩৬৫ দিন) বলবৎ থাকবে।